প্রতিবেদক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর তো বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে প্রত্যাশাটাও গিয়ে ঠেকেছিল তলানিতে। সমালোচনার জবাব হতে পারত একটা জয়। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই জয়টাই পেয়ে গেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ১২৪ রানে আটকে দিয়ে ২ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘প্রত্যেকের শরীরী ভাষা ছিল দুর্দান্ত। আমরা আমাদের ১২০ ভাগ দিয়েছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছি এবং সমস্ত ফিল্ডার তাদের কাজ করছে। আমার মনে হয় তারা সত্যিই ভালো বোলিং করেছে। কিন্তু এমন উইকেটে আমাদের অবশ্যই আরও সহজে জয় তোলা উচিত ছিল।’
ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে টেনে তুলেছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে জমা করেন ৬৩ রান। ওখানেই জয়ের সুবাস পায় বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত বহু নাটকীয়তা পেরিয়ে জয় পেতে হয়েছে বাংলাদেশকে। এমন জয়ের পর তাই লিটন ও হৃদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলেননি শান্ত।
এই দুই ক্রিকেটারকে নিয়ে শান্ত ম্যাচ শেষে বলেন, ‘লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ইনিংস ছিল, সে গত কিছুদিন যাবত সংগ্রাম করছিল। কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে। হৃদয় দারুণ ব্যাট করেছে। সে সত্যিই খুব সাহসী ছিল। সে যেভাবে খেলেছে তা সত্যিই আমাদের সাহায্য করেছে।’
বিশ্বকাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৮ জুন। যেখানে বাংলাদেশ দলের প্রতিপক্ষ এই গ্রুপের অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। যারা লংকানদের প্রথম ম্যাচে গুড়িয়ে দিয়েছিল মাত্র ৭৭ রানে। গ্রুপপর্বে বাংলাদেশের শেষ দুই ম্যাচ আগামী ১৩ ও ১৭ জুন। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১৪ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১৫ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৮ ঘণ্টা আগে