ড্র করে কোয়ার্টারে কঠিন পরীক্ষায় ব্রাজিল

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

কোপা আামেরিকায় ব্রাজিলের সঙ্গে ১-১ ড্র করে 'ডি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছেন হামেশ রদ্রিগেজরা। দ্বিতীয় হয়ে শেষ আটে নাম লিখিয়েছে ব্রাজিলও। তবে তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে ৩ বার, সেখানে লক্ষ্য ভেদ করতে কলম্বিয়ার শট ৮ বার।

বুধবার (৩ জুলাই) ক্যালিফোর্নিয়ার লিভাইস স্টেডিয়ামে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ফলে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়েছে দলটি। অপরদিকে, ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার কলম্বিয়া। কোয়ার্টার ফাইনালে হামেস রদ্রিগেজের দলের প্রতিপক্ষ পানামা।

উরুগুয়ে এবারের কোপা জয়ের অন্যতম দাবিদারও। দলটি ‘সি’ গ্রুপ শেষ করে টানা ৩ জয়ে। ব্রাজিলের জন্য মরার ওপর খাঁড়ার ঘা কোয়ার্টার ফাইনালে দলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে না পাওয়া। আজ কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় কোয়ার্টারে তাকে থাকতে হবে দর্শক হয়ে।

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ব্রাজিল। ১২তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা। সেই গোল হজম করার পর পরিশোধে মরিয়া হয়ে উঠে কলম্বিয়ানরা। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

৫ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

৬ ঘণ্টা আগে

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ২ আসামির স্বীকারোক্তি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

৬ ঘণ্টা আগে

প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচন নিয়ে ‘ঝাঁপ দেবো’: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

৬ ঘণ্টা আগে