ডেস্ক, রাজনীতি ডটকম

লিগ ম্যাচে বায়ার লেভারকুসেনের বিপক্ষে হারে টমাস টুখেলের বায়ার্ন মিউনিখ। লিগ শিরোপার লড়াইয়ে পিছিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে যাওয়ার লড়াইয়ে ইতালির ক্লাব ল্যাজিওর মাঠ থেকেও হেরে ফেরে বাভারিয়ানরা।
এতেই টুখেলের চাকরির সুতোয় টান পড়ে। আগামী মৌসুমে টুখেল বায়ার্নের দায়িত্বে থাকছেন না এটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। ওই ধাক্কা সামলে টুখেলের ছকে চ্যাম্পিয়ন্স লিগের বড় দল বায়ার্ন দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ল্যাজিও’র বিপক্ষে ৩-০ গোলে জিতেছে দলটি। দুই লেগ মিলে পেয়েছে ৩-১ গোলের জয়।
ম্যাচে বায়ার্ন মিউনিখ ৩৮ মিনিটে প্রথম গোল পায়। টটেনহ্যাম থেকে শিরোপা জয়ের আশা নিয়ে বায়ার্ন মিউনিখে আসা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন ওই গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ২-০ করে ফেলেন অভিজ্ঞ টমাস মুলার। এরপর ৬৬ মিনিটে হ্যারি কেন দ্বিতীয়বার জালে বল পাঠান।

সফরকালে তিনি কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
৩ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১৭ জন রয়েছেন।
৩ ঘণ্টা আগে
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটাবিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। এরপরই জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন এক দফা দাবিসহ অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। এ
৫ ঘণ্টা আগে