ডেস্ক, রাজনীতি ডটকম

কোপা আমেরিকা ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মেসিকে। লম্বা সময় ধরেই সেই চোটে ভুগছিলেন আর্জেন্টাইন মহাতারকা। চোটের কারণে মাঝে ক্লাব ও জাতীয় দলের বেশ কিছু ম্যাচে বসে থাকতে হয়েছে তাকে।
অবশেষে ফিলাডেলফিয়ার বিপক্ষে এমএলএসের ম্যাচ দিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অল জয়ী। আর সেই ফেরাটি তিনি রাঙিয়ে রেখেছেন জোড়া গোল করে। তার দিনে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
আগেই জানা গিয়েছিল এই ম্যাচ দিয়েই ফিরছেন মেসি। তাই মেসি ঝলক দেখার প্রত্যাশা ছিল সমর্থকদের মধ্যে। তবে সেটি হয়নি। বরং ম্যাচের শুরুতেই হোঁচট খেয়েছে মায়ামি। ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় হজম করে বসেছে গোল।
দলের যখন কঠিন অবস্থা তখন হাল ধরেন মেসি। ম্যাচের ২৬ মিনিটে বন্ধু লুইস সুয়ারেজ বল বাড়িয়ে দিলে তা জালে জড়িয়ে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এর ৪ মিনিট না যেতেই ব্যবধান দ্বিগুণ করেন মেসি। জর্ডি আলবার বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়িয়ে জোড়া গোল আদায় করে নেন মেসি। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।
দ্বিতীয়ার্ধে গোল পাচ্ছিল না কোনো দলই। উল্টো ফাউলের ছড়াছড়িতে কার্ড দেখতে হচ্ছিল ফুটবলারদের। এদিন মেসি, সুয়ারেজ ও বুসকেটসরা হলুদ কার্ড দেখেছেন। তবে শেষ পর্যন্ত ব্যবধান বাড়িয়েই মাঠ ছেড়েছেন। ম্যাচের যোগ করা ৮ মিনিটের মাথায় মেসির বাড়ানো বল ধরে জালে জড়িয়ে ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন সুয়ারেজ। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
১৩ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
১৪ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
১৬ ঘণ্টা আগে