বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২০: ১২

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নিয়ে উৎকণ্ঠা ছিল। তবে সব উৎকণ্ঠা পেছনে ফেলে বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিল বাংলাদেশের মেয়েরা।

ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর নির্ভর করছিল বিশ্বকাপে নিগার সুলতানারা খেলতে পারবেন কিনা। থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি। ফলে নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূলপর্বে। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়েছে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

৩ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপি নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা `হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের সামনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে মিছিল এবং স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাসিমুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

৪ ঘণ্টা আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উচ্চপর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় সমাবর্তন সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন

১৭ ঘণ্টা আগে

চাকরি থেকে পলায়ন, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো।

১৮ ঘণ্টা আগে
Advertisement