ডেস্ক, রাজনীতি ডটকম

বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের দল। শেষ ১৬ ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। খেলার শেষের দিকে আত্মঘাতী গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও অস্ট্রিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলে জয় পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র হয়। পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পেনাল্টি থেকে গোল দিয়েছিলেন এমবাপে। এ আসরে এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোলই করতে পারেনি দুবারের শিরোপাধারী ফ্রান্স।
জার্মানির ডাসেলডার্ফ অ্যারেনায় সোমবার রাতের খেলায় গোলপোস্ট বরাবর ১৯টি শট নেয় ফ্রান্স। লক্ষ্যে ছিল মাত্র দুটি। আর বেলজিয়াম শটই নিতে পারে একটি।
২৪তম মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক গোলরক্ষকের সামনে বল ড্রপ করলে পা দিয়ে ঠেকিয়ে দেন মাইগনান। দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়িয়ে দেয় ফ্রান্স। ৪৯তম মিনিটে আওরেলিয়েন চুয়ামেনির শট ঝাঁপিয়ে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক কোয়েন কাস্তেলস।
৬১ মিনিটে বড় সুযোগ নষ্ট করেন জানিক কারাস্কো। ডি ব্রুইনের থ্রু বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু শট নিতে দেরি কর ফেলেন। এবারের ইউরোতে গ্রুপ পর্ব খুব একটা ভালো কাটেনি ফ্রান্স ও বেলজিয়ামের। দুই দলই রানার্সআপ হয়ে শেষ ষোলোয় উঠেছিল।

প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম নগরীর বড় একটি অংশ পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় ব্যাপক ভুগতে হয়েছে নগরবাসীকে। এমনকি নগরীর বিভিন্ন বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হয়।
৯ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় ইমন গাজী নামে একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের হত্যা মামলায় এই তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই এমাদুল করিম।
১৫ ঘণ্টা আগে
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসারি ও অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে সাজার বিধান যুক্ত করে পাবলিক পরীক্ষায় অপরাধ-সংক্রান্ত বিদ্যমান আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে। এসব অপরাধের সাজা হবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। একই সঙ্গে বিলে উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের সাজার বিধানও রাখা হয়েছ
১৬ ঘণ্টা আগে
সাভারে এনসিপি সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার নুরুল ইসলাম ও মো. সজিবকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম এ আদেশ দেন।
১৭ ঘণ্টা আগে