বিসিবি থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান দুর্জয়

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আজ (বুধবার) ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন তিনি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য।

আওয়ামী লীগ সরকারের পতনের পর উইমেন্স উইং প্রধানের পদ থেকে প্রথমে পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী। এরপর আজ পদত্যাগ করলেন নাঈমুর রহমান।

নিজের পদত্যাগ প্রসঙ্গে দেশের শীর্ষসারির এক গণমাধ্যমকে দুর্জয় জানান, ‘ব্যক্তিগত কারণে আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল রাতে আমি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি।’

সবশেষ ক্ষমতাসীন সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে আছেন দেশের ক্রিকেট বোর্ডের একাধিক পরিচালক। সেই তালিকায় ছিলে দুর্জয়ের নামও। বিসিবির সবশেষ বোর্ড সভায়ও তিনি অনুপস্থিত ছিলেন।

এদিকে মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে দুর্নীতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করেছে। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধভাবে আরিচা নৌ-টার্মিনালের নিকটবর্তী বিআইডব্লিউটি এর জমি দখলপূর্বক আত্মসাত করেছেন। তার আত্মীয়-স্বজনের নামে সিন্ডিকেট নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তাপপ্রবাহের সঙ্গে কতটা অভিযোজন করতে পারবে মানুষ— কী বলছেন বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই এখন বড় প্রশ্ন— মানুষের শরীর কি এই পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে?

১৩ ঘণ্টা আগে

সাইবার আইন সময়োপযোগী করতে সংস্কার করা হবে: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনো নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড, এর বাইরে গণমাধ্যমের আর কোনো মানদণ্ড নেই।

১৩ ঘণ্টা আগে

ইরানে স্পিকার হাফিজ উদ্দিন: খামেনি হত্যার নিন্দা ও সমবেদনা প্রকাশ

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব এবং গভীর সাংস্কৃতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরেন।

১৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

১৪ ঘণ্টা আগে