ইউরো

পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ডেস্ক, রাজনীতি ডটকম

কোয়ার্টার ফাইনালেই ইউরোতে পথচলা শেষ হলো পর্তুগালের। টাইব্রেকারে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হলো তাদের। এর ফলে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। হামবার্গে শুক্রবার ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় সাবেক দুই চ্যাম্পিয়ন পর্তুগাল ও ফ্রান্স। যেখানে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রোনালদো আর এমবাপ্পে।

খেলার শুরু থেকেই দুই দলের আক্রমণ ছিল সাদামাটা। তেমন একটা আক্রমণ করতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেনি তাদের কেউ। এভাবেই গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতোই। তবে ম্যাচের বয়স ঘণ্টার কাঁটায় পৌঁছানোর পর খেলায় কিছুটা রঙ বদল হয়। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজ পেনাল্টি বক্সে ঢুকে শট নিলে যার শুরু, যদিও গোল আসেনি।

এর চার মিনিট পর ৬৬ মিনিটে কোলো মুয়ানি অনেকটা একা পেয়ে যান কস্তাকে। কিন্তু তাতেও গোলের দেখা পায়নি বল, তার শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে। এর পাঁচ মিনিট পর এদুয়ার্দো কামাভিঙ্গার সামনেও বাধা ছিল শুধু পর্তুগাল গোলকিপার। কিন্তু তিনিও সফল হতে পারেননি।

দশ মিনিটের মধ্যে দুই দলের চারটি সুযোগ নষ্টের মাধ্যমে খেলা বেশ জমে ওঠে। তবে নির্ধারিত নব্বই মিনিটের মধ্যে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কেউই। তাতে গোলশূন্য শেষ হয় ৯০ মিনিট। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এখানেও মেলেনি গোলের দেখা। এবারও ফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে প্রথম দুই শটে দুই দলই গোল করে। তবে তৃতীয় শটে পর্তুগালের জোয়াও ফিলিক্সের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রয়োজন ছিল পর্তুগিজ গোলরক্ষকের অন্তত একটি সেভ করা। কিন্তু আগের ম্যাচে টানা ৩ সেভ দেয়া দিয়েগো কস্তা আজ একটাও সেভ করতে পারেননি। টানা ৫ শটে গোল করে সেমিফাইনালে ওঠার উল্লাসে মাতে ফরাসিরা।

আগামী মঙ্গলবার মিউনিখে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এর মধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউরো অধ্যায়ের সমাপ্তি হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কেননা এটিই ক্যারিয়ারের শেষ ইউরো বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন পর্তুগিজ তারকা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

লিটারে ১৯ টাকা কমলো জেট ফুয়েলের দাম

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ০ দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

সরকারি দপ্তরে শূন্য পদের সংখ্যা ৫ লাখের বেশি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।

১২ ঘণ্টা আগে

দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় সাড়ে ৪৬ লক্ষ: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।

১২ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৪ ঘণ্টা আগে