প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ফুটবল উন্মাদনায় নতুন নাম হামজা চৌধুরীর এবার জাতীয় দলে অভিষেক হয়ে গেল ঘরের মাটিতেও। ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে তাই নেমেছিল দর্শকদের ঢল। সেই দর্শকদের হতাশ করেননি হামজা। ম্যাচের ৬ মিনিটেই লক্ষ্যভেদ। দ্বিতীয়ার্ধে সোহেল রানার আরেক গোল নিয়ে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে বুধবার (৪ জুন) ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবারের মতো হামজা, ফাহামেদুল ইসলামদের ম্যাচে পুরোটা সময় গ্যালারি ছিল দর্শকদের স্লোগানে মুখরিত।
সবশেষ দেখায় গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই দর্শকদের আনন্দে ভাসিয়ে দেন হামজা। দলে ফেরা জামাল ভূঁইয়ার মাপা কর্নার হামজা পেয়ে যান বক্সের মধ্যে। অনেকটা লাফিয়ে উঠে হেডে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন হামজা। ষষ্ঠ মিনিটেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এর আগে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। বলতে গেলে প্রতিপক্ষ ভুটানকে তেমন একটা পাত্তাই দেননি হামজা-ফাহামেদুলরা।
স্রোতের বিপরীতে ২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে বসেছিলেন তপু বর্মনও। তবে দ্রুতই পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।
৩০তম মিনিটে বাম দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব। তার পাস ধরে ফাহামিদুলকে বল বাড়ান কিরমানি। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপরই জামালের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।
৬ মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার এসি গাইয়েলতেসেনের গায়ে লেগে ব্লকড হয়।
প্রথমার্ধে মাঠের বাইরে গিয়ে আর মাঠে নামেননি হামজা। জামালকেও আর মাঠে নামাননি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক।
এরপর ৬০ মিনিটে ফাহামেদুল ইসলামকে তুলে মোহাম্মদ ফাহিমকে নামান কোচ কাবরেরা। আর রাকিব হোসেনের পরিবর্তে মাঠে নামান আল-আমিনকে। তার ৬ মিনিট পর তারিক কাজীকে তুলে নিয়ে মাঠে নামান শাকিল আহাদ তপুকে।
পরে আর কোনো দল লক্ষ্যভেদ করতে না পারায় ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৫ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৭ ঘণ্টা আগে