ডেস্ক, রাজনীতি ডটকম

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকাকে হারাতেই পারলেই সুপার এইটের পথ অনেকটাই সহজ হবে নাজমুল হোসেন শান্তর দলের জন্য। আমেরিকার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচ। দুই ম্যাচের দুটিতেই জিতে কিছুটা হলেও ফুরফুরে মেজাজে আছে দক্ষিণ আফ্রিকা শিবির। তবে সুপার এইটে এক পা দিয়ে রাখলেও এই ম্যাচ নিয়ে সিরিয়াস আফ্রিকান অধিনায়ক এইডেন মার্করাম।
ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি নিশ্চিত, এখানে বাংলাদেশের অনেক সমর্থক থাকবে। আমরা এটা লম্বা সময় ধরেই করে আসছি। বাউন্ডারি লাইনের ভেতরে কী হচ্ছে আমাদের মনোযোগ সেদিকেই। দর্শকরা যাদের বেশি সমর্থন দেয় তারা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায়। তারা যদি চুপ থাকে তার মানে আমরা ভালো করছি।’
এদিকে প্রথম ম্যাচ জিতলেও বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ দলের টপ অর্ডাররা। ব্যাট হাতে ফর্মে নেই টাইগার ব্যাটারদের অনেকেই। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। আমরা তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে।’
বিশ্বকাপের এই ম্যাচে বাংলাদেশ অবশ্য নামবে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে। এখন পর্যন্ত দুই দলের মধ্যে মুখোমুখি ৮ দেখায় কখনোই দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েণ্টি ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। উল্টো সবশেষ আসরে লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হয়েছিল। সেই অধরা জয়ের লক্ষ্যেই আজ খেলবে টিম টাইগাররা।

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
১১ ঘণ্টা আগে
নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্
১২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
১২ ঘণ্টা আগে
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫ ঘণ্টা আগে