নিউজিল্যান্ডকে হারাতে তিন বছর ধরে অপেক্ষায় ছিলেন গুরবাজ

ডেস্ক, রাজনীতি ডটকম

নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সংস্করণেই জয় ছিল না আফগানিস্তানের। আজকের আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪ ম্যাচের প্রতিটিতে হেরেছিলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের সেই বৃত্ত ভাঙলেন তাঁরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম জয়টি এতটাই পরাক্রমে জিতেছে আফগানিস্তান, যাকে নিজেদের সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে এখন পর্যন্ত পাওয়া জয়গুলোর মধ্যে এটি উল্লেখযোগ্য বলে জানিয়েছেন দলটির অধিনায়ক রশিদ।

এই জয় পাওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। ফজলহক ফারুকির সমান ৪টি উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করেছেন তিনি। তাঁদের আগে অবশ্য ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন রহমানউল্লাহ গুরবাজ। এই তিন ত্রয়ীর সৌজন্যে পরে ৮৪ রানের জয় পায় আফগানিস্তান। বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সুপার এইটের পথ সহজ করেছে তারা।

এমন দুর্দান্ত জয় নিয়ে রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও দারুণ হয়েছে। আর যেভাবে শুরুটা এনে দিয়েছিলেন গুরবাজ-ইব্রাহিম, কারণ উইকেট মোটেই সহজ ছিল না।’

অন্যদিকে ৫৬ বলে ৮০ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হওয়া গুরবাজ জানিয়েছেন, এই জয়ের জন্য তিন বছর ধরে অপেক্ষা করে আছেন তিনি। ম্যাচে সমান ৫টি করে চার ও ছক্কা হাঁকানো আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘এর চেয়ে বিশেষ কিছু নেই। তিন বছর ধরে এই জয়ের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত তাদের পরাজিত করেছি আমরা। আস্থা আর বিশ্বাস শুরু থেকেই ছিল। আমাদের বিশ্বাস আছে যে আমরা এই সারফেসে যেকোনো দলকে হারাতে পারি।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৪ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৫ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৫ ঘণ্টা আগে

শিশু ধর্ষণ-হত্যা: ৩ আসামির ফাঁসির রায়, একজনের কারাদণ্ড

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে চার আসামির তিনজনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এক আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৮ ঘণ্টা আগে