প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত ব্রাজিলের

ডেস্ক, রাজনীতি ডটকম

কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেলেন। সেটাও আবার প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে। তার গোলেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিও কিমিকা অ্যারেনায় এই জয়ের ফলে দুই রাউন্ড হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা।

এই ম্যাচে ব্রাজিল রক্ষণ সামলেছে চোয়ালবদ্ধ দৃঢ়তায়। সঙ্গে আক্রমণভাগও দারুণ আশা যুগিয়েছে দলটাকে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। রাফিনিয়া এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই আক্রমণে গতি এনেছেন।

ইতালিয়ান কোচের বাজির ঘোড়া কুনিয়া প্রথমার্ধে সেই আক্রমণ সাজিয়েছেন যেখান থেকে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেন। ম্যাচের ৪৪ মিনিটে তার বাড়ানো পাস প্যারাগুয়ে গোলমুখে খুঁজে পায় ভিনিকে, সেখান থেকে সহজ ট্যাপ ইনে গোল করেন তিনি।

এই গোলের আগেও কুনিয়া ও ভিনি মিলে প্রায় একই ধরনের আরেকটি সুযোগ তৈরি করেছিলেন। কুনিয়া ডান পাশে চমৎকার ভাবে উঠে যান এবং ভিনি পেনাল্টি বক্সে স্লাইড করে বলটি গোলে পাঠানোর চেষ্টা করেন।

এই জয়ের পর ব্রাজিলের ঝুলিতে জমা পড়েছে ২৫ পয়েন্টে। বর্তমানে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮, দুই জয় পেলেও তাদের পয়েন্ট হবে ২৪, ফলে ব্রাজিলের আর বাছাইপর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দুবাইয়েই আছেন বেনজীর, ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।

১৫ ঘণ্টা আগে

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৫ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৬ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৭ ঘণ্টা আগে
Advertisement