৬০০ ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন রোহিত

ডেস্ক, রাজনীতি ডটকম

আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। ৮ উইকেটের সহজ জয়ে বড় অবদান রেখেছেন রোহিত শর্মা। ছোট লক্ষ্য তাড়ায় ফিফটি হাঁকিয়ে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক।

নিউইয়র্কে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৯৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে ১২ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ৫২ রান করেছেন রোহিত।

এই ইনিংস খেলার পথে একটা রেকর্ডও গড়েছেন রোহিত। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৪৯৯ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছেন ভারত অধিনায়ক। ৫৫১ ইনিংসে ৫৫৩ ছক্কা নিয়ে দুইয়ে আছেন ক্রিস গেইল।

এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে এক হাজার রানও পূর্ণ করেছেন রোহিতের। এখানে তিনি তৃতীয়। ২৬ ইনিংসে ১ হাজার ১৪২ রান নিয়ে এই তালিকায় সবার ওপরে বিরাট কোহলি। ৩১ ইনিংসে ১ হাজার ১৬ রান নিয়ে দুইয়ে আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার মাহেলা জায়াওয়ার্দানা।

একই ইনিংস খেলার পথে তৃতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করেছেন রোহিত। ১৪৪ ইনিংসে তার রান এখন ৪ হাজার ২৬।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৩০ বাংলাদেশিকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, নিহত ৪: প্রবাসী কল্যাণমন্ত্রী

চাকরির প্রত্যাশায় রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশিকে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ এবং তাদের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

১৬ ঘণ্টা আগে

বন্যা-ঘূর্ণিঝড়ে ৫ বছরে ৪১ হাজার কোটি টাকার ক্ষতি: সংসদে ত্রাণমন্ত্রী

বন্যা ও ঘূর্ণিঝড়ে ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

১৭ ঘণ্টা আগে

‘সংকটে’ আবাসন খাত, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্বান রিহ্যাবের

নির্মাণ ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্ন জটিলতায় দেশের আবাসন খাত ‘গভীর সংকটে’ পড়েছে বলে দাবি করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। খাতটিকে টিকিয়ে রাখতে সরকারের নীতিগত ও আর্থিক সহায়তার আহ্

১৭ ঘণ্টা আগে

সীতাকুণ্ডে শিশুর শ্বাসনালী কেটে হত্যায় আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় ৮ বছর বয়সী শিশু ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নৃশংস এ হত্যকাণ্ডের চার মাসের মাথায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

১৭ ঘণ্টা আগে