প্রতিবেদক, রাজনীতি ডটকম

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন । এ ছাড়া সারা দেশে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন। বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষাকেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি।
প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএসসি
এসএসসির ৯টি বোর্ডে দুই হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। ৯ বোর্ডে মোট অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার ৮৯০ এবং বহিষ্কার হয়েছে দুজন।
মাদরাসা শিক্ষা বোর্ড
দাখিল পরীক্ষা-২০২৬ এ মাদরাসা শিক্ষা বোর্ড মোট শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। সারা দেশে ৭৪১টি কেন্দ্র অনুষ্ঠিত কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ শিক্ষার্থী। মাদরাসা বোর্ডে বহিষ্কার হয়েছে চার শিক্ষার্থী।
কারিগরি বোর্ড
কারিগরি বোর্ডে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩০৭ জন। বহিষ্কার করা হয়েছে এক পরিদর্শককে।

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।
৬ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করার চার মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল রোববার মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর। সেখান থেকে তিনি যাবেন চীনে। চীন সফর শেষে আগামী ২৬ জুন ঢাকায় ফিরবেন তিনি।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদদের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় (পিইউ) সফর করেছে। গত মঙ্গলবার উপাচার্য কার্যালয়ের কমিটি রুমে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কম
৮ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথি আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
৮ ঘণ্টা আগে