কাল মহাসমাবেশ করবে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দাবি আদায়ে আগামীকাল রবিবার মহাসমাবেশ করবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা। এ দিন সকাল সাড়ে ৯টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করবেন তারা।

আজ শনিবার দশম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে নিয়োগপ্রত্যাশীরা। গত ৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার এই কর্মসূচি পালন করে আসছেন তারা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশ পাওয়া তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের পক্ষে গত ৭ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি শুরু হয়। তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে।

বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬ হাজার ৫৩১ জনকে। অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়। এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ পাওয়া নিয়োগপ্রত্যাশীরা আন্দোলন শুরু করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন

১৭ ঘণ্টা আগে

তরুণরা চাইলে দেশ পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড

১৮ ঘণ্টা আগে

ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।

১৯ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৯ ঘণ্টা আগে
Advertisement