আন্দোলন সফল হতে ভূমিকা রাখায় বিএনপিকে শিক্ষকদের কৃতজ্ঞতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে বিএনপিকে ধন্যবাদ জানান। ছবি: জোটের নেতা অধ্যক্ষ দেলোয়ারের ফেসবুক থেকে

আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা।

বুধবার (২২ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে শিক্ষক নেতারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে এ ধন্যবাদ জানান।

জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুক পোস্টে বলেন, ‘আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশনেত্রী খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাইসহ বিএনপিকে ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা বিএনপির গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে যান।’

মির্জা ফখরুল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ছবি: জোটের নেতা অধ্যক্ষ দেলোয়ারের ফেসবুক থেকে
মির্জা ফখরুল ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ছবি: জোটের নেতা অধ্যক্ষ দেলোয়ারের ফেসবুক থেকে

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দল হিসেবে বিএনপিকে আগামীতে শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার অনুরোধ জানান জোটের নেতারা। দেলোয়ার বলেন, ‘তিনিও (মির্জা ফখরুল) আগামী দিনে শিক্ষক-কর্মচারীদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান।’

এর আগে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ ১০ দিনের টানা আন্দোলনের মুখে তাদের বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করলে শিক্ষকরা আন্দোলন স্থগিত করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

৬ ঘণ্টা আগে

আশুলিয়ায় তালাবদ্ধ বাসা থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ উদ্ধার

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিফাত কারাগারে

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে আটক সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে তার রিমান্ড চাওয়া হতে পারে।

১৮ ঘণ্টা আগে

বর্ণাঢ্য শোভাযাত্রা-আনন্দোৎসবে ঢাকায় জন্মাষ্টমী উদ্‌যাপন

ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে ভক্তরা ঢাকেশ্বরী মন্দির, পলাশী মোড়সহ আশপাশের এলাকায় জড়ো হন। রাজধানীর বিভিন্ন মন্দির ও হিন্দু সংগঠনও ধর্মীয় আঙ্গিক নানা দৃশ্যপট তুলে ধরে শোভাযাত্রায় অংশ নেয়।

১৮ ঘণ্টা আগে
Advertisement