প্রতিবেদক, রাজনীতি ডটকম

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বিদায় নিলেন উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। জানালেন, বেসরকারি শিক্ষকরা দীর্ঘ দিন ধরে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর যে দাবি জানিয়ে আসছেন, সেই দাবি পূরণ করতে চলেছে সরকার। তার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য অন্তত কিছু বরাদ্দ বাড়াতে পারব। কতুটুক বাড়বে, সেটি এখনই বলছি না। তবে আমি জানি, এই ভাতাগুলো বাড়ানোর জন্য এ বছর বাজেটের মধ্য থেকে এবং আগামী বছরের বাজেটের মধ্যেও বাড়তি বরাদ্দের বিধান রাখা হচ্ছে।
বুধবার (৫ মার্চ) শিক্ষা উপদেষ্টার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন। এখন থেকে তিনি কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ দিন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার)। এরই মধ্যে তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
বুধবার সকাল সোয়া ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নিয়েই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যান অধ্যাপক আবরার।
এতদিন শিক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে অধ্যাপক সি আর আবরার যোগদান করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। এ সময় বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
বেসরকারি শিক্ষকদের বিষয়ে সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ১৫ থেকে ২০ বছরের বঞ্চনা দুয়েক বছরের বাজেট দিয়ে মেটানো যায় না। আজই সরকারি বেতনের সমান করে দিতে হবে— এটা ন্যায্য দাবি হতে পারে। কিন্তু এক বছরের বাজেট দিয়ে কি ১৫ বছরের বৈষম্য ঠিক করা যাবে? সেটা যাবে না, কিন্তু শুরুটাও হওয়া দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।
অধ্যাপক ওয়াহিদউদ্দিন আরও বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এ বছরই তৈরি করা হয়েছে। আগামী বাজেটে আরও বরাদ্দ রাখা হবে। পুরো তহবিল টেকসই করতে হলে অন্তত তিন-চারটি বাজেট লাগবে। আশা করি, ভবিষ্যতে এর সমাধান হয়ে যাবে।

প্রযুক্তি প্রতিষ্ঠান DSales-এর অধীনে গড়ে ওঠা AdZoic ও Umbrellax যৌথভাবে ডিজিটাল প্রোগ্রাম্যাটিক বিজ্ঞাপন, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সেলস অটোমেশনকে একটি স্মার্ট ড্যাশবোর্ডে যুক্ত করেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এশিয়াজুড়ে ডিজিটাল ব্যবসার ক্ষেত্রে এই সমন্বিত প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ তৈরি করা হয়েছ
১৮ ঘণ্টা আগে
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
২১ ঘণ্টা আগে