চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল করিম

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়রাম্যান হিসেবে দায়িত্ব পেলেন রেজাউল করিম। মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপ সচিব মোছা: রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রেজাউল করিম শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করা নারায়ণ চন্দ্র নাথের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা রেজাউল করিমকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে পদায়ন করা হল। এর আগে, চলতি বছরের ১৮ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতারের অবসরোত্তর ছুটির পর পদটি শূন্য হয়। পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।

অধ্যাপক রেজাউল করিম ১৫তম বিসিএস এ যোগ দিয়ে ১৯৯৫ সালে প্রভাষক হিসেবে সিলেটের এমসি কলেজে শিক্ষকতা শুরু করেন। এরপর ১৯৯৯ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন।

২০০২ সালে হাতিয়া সরকারি কলেজ, একই বছরে সহকারী অধ্যাপক পদে স্যার আশুতোষ সরকারি কলেজ, ২০০৫ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরে সহকারী অধ্যাপক পদে পদায়ন হন।

পরবর্তীতে ২০০৭ সালে পটিয়া সরকারি কলেজ, ২০১০ সালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজ, ২০১৩ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন হন। ২০১৬ সালে কক্সবাজার সরকারি কলেজ এবং একই বছর চট্টগ্রাম কলেজে শিক্ষকতা করেন।

পরে চট্টগ্রাম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হন। ২০২৩ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সারা দেশে অতি ভারী বর্ষণের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে সারা

২ ঘণ্টা আগে

উপজেলা পর্যায়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘উপজেলা হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। চিকিৎসক নিয়োগের কার্যক্রমও চলমান রয়েছে। এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান।’

২ ঘণ্টা আগে

ভারী বর্ষণে ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। জনসাধারণের ভোগান্তি কমাতে এবং দ্রুত সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

৩ ঘণ্টা আগে

সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

৪ ঘণ্টা আগে