ডেস্ক, রাজনীতি ডটকম

ঈদুল আজহাকে কেন্দ্র বাড়ি ফিলছে মানুষ। ফলে সড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বেড়েছে দুর্ঘটনাও। ঈদযাত্রার মাত্র চার দিনে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, হবিগঞ্জ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৫৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে সোমবার (২৫ মে) এক দিনেই প্রাণ গেছে ৩০ জনের।
২৩ মে: ১২ জন নিহত
শনিবার (২৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, ফরিদপুর ও গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে কুষ্টিয়ার খোকসায়। কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে বাস খাদে পড়ে যায়। এতে চারজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারান তিনজন। যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় ইজিবাইক, ভ্যান ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। এছাড়া ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় এক পথচারী ও গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত হন।
২৪ মে: ৮ জনের মৃত্যু
রোববার (২৪ মে) দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন নিহত হন। ঈদযাত্রার ভিড় ও যানবাহনের চাপ অব্যাহত থাকায় মহাসড়কগুলোতে পৃথক দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে।
২৫ মে: ৩০ জনের প্রাণহানি
ঈদযাত্রায় সোমবার (২৫ মে) সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিন দেশের অন্তত আটটি জেলায় পৃথক দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু হয়। এদিন বগুড়ায় পৃথক দুই দুর্ঘটনায় চারজন নিহত হন। কিশোরগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের ছয় বছরের সন্তানসহ তিনজনের মৃত্যু হয়। এদিকে সিরাজগঞ্জে সিএনজি ও ট্রাকের পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটে। মানিকগঞ্জে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে একজন তরুণ নিহত হন। গোপালগঞ্জে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন মাইক্রোবাস চালকের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। এছাড়া নোয়াখালীতে মালবাহী নসিমন উল্টে একজন খামারির মৃত্যু হয়। হবিগঞ্জের মাধবদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
২৬ মে: ৮ জনের প্রাণহানি
মঙ্গলবার (২৬ মে) সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বরিশালে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
রাজনীতি/এসআই

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
১৩ ঘণ্টা আগে
দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট আসনগুলোর সীমানায় অন্তর্ভুক্ত করেই এ সংশোধন আনা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মানবাধিকার কমিশন বিল নিয়ে আয়োজিত বৈঠক বর্জনের পর এবার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনার শুরুতেই সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের দুই সংসদ সদস্য। ওয়াকআউট করা দুই সদস্য হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
১৪ ঘণ্টা আগে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৫ ঘণ্টা আগে