কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হচ্ছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সকল ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৮ আগস্ট) ১০০ তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনের ৪৩ এর 'ঘ' অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে যেহেতু আগেই বলা হয়েছে সেহেতু এই বিষয়ে সিন্ডিকেট সিদ্ধান্ত দিবে না।

এর আগে ২০০৭ সালের ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য প্রয়াত অধ্যাপক ড. গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সিন্ডিকেটে বলা আছে, বিবিধ আলোচনায় উপাচার্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক বিজ্ঞানসম্মত, যুযোপযুগী বিদ্যাপীঠ হিসাবে প্রতিষ্ঠিত করার দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন। তার মতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় সেই প্রেক্ষিতে সঠিক জ্ঞান এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় স্বার্থে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন। বর্তমানে রাজনৈতিক, তৎপরতার জন্য সেশনজটসহ শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা শিক্ষা ও গবেষণামূলক কাজে জড়িত থেকে তাদের মেধা ও প্রজ্ঞার বিকাশ ঘটাবে। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকমন্ডলী তাদের পারস্পরিক যোগসূত্রে এ বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠের আসন দখল করবে বলে তার অভিমত।

তিনি বলেন, এ ব্যাপারে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা, নিয়ম-নীতি যুগোপযুক্তভাবে সম্পাদন করা হবে। তার মতে ছাত্র এবং শিক্ষক রাজনীতি হবে সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যা মোটেই রাজনৈতিক দল ও লেজুরভিত্তিক নয়।'

ওই সিন্ডিকেটে আরো বলা হয়, পরিবেশ রক্ষা, উন্নত শিক্ষার সুষ্ঠু ধারা প্রবর্তন এবং যুগোপযুগী শিক্ষা ব্যবস্থা চালু করা এবং রাখার উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ধুমপানমুক্ত এবং রাজনৈতিক অপচর্চা থেকে বিরত রাখার ব্যাপারে অভিমত প্রকাশ করেন। ধ্বংসাত্মক রাজনীতি যে কোনো শিক্ষা ব্যবস্থার অন্তরায় বলে তিনি অভিমত প্রকাশ করেন। তার প্রাথমিক কার্যকারীতার জন্য ছাত্র-ছাত্রীদের একটি অঙ্গীকারনামা রাখার ব্যাপারে অভিমত প্রকাশ করেন।

তবে সিন্ডিকেটের স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বহাল তবিয়তেই ছিল ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের আধিপত্য। এই রাজনৈতিক কোন্দলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে খালেদ সাইফুল্লাহ নামে এক ছাত্রও মৃত্যুবরণ করেন। যার কোনো বিচার এখনও হয়নি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১১ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১১ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১২ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১২ ঘণ্টা আগে