উপাচার্যের আশ্বাসে জাবিতে অবরোধ কর্মসূচি স্থগিত

জাবি প্রতিনিধি

৫ দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করেছে নিপীড়ন বিরোধী মঞ্চ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম আন্দোলনকারীদের দাবি ৩ কার্যদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দিলে সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।

বুধবার (১৩ মার্চ) বিকেলে পুরাতন প্রশাসনিক ভবনে নিপীড়ন বিরোধী মঞ্চের সঙ্গে আলোচনা শেষে উপাচার্য ১৮ তারিখ দুপুর পর্যন্ত সময় চেয়েছেন, এর মধ্যে প্রক্টর ও প্রভোস্ট স্বেচ্ছায় পদত্যাগ করবে, না হলে বিশ্ববিদ্যালয়ের ৭৩ অ্যাক্ট অনুযায়ী উপাচার্য প্রক্টর ও প্রভোস্টকে অপসারণ করবেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন নিপীড়ন বিরোধী মঞ্চের সংগঠক অধ্যাপক ড. পারভীন জলি।

এর আগে, আজ বুধবার সকাল নয়টায় পূর্ব ঘোষণা অনুযায়ী অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। পূর্বের দিনের মতো এদিনও প্রশাসনিক ভবনে কোনো কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশ করতে লক্ষ্য করা যায়নি। দেখা যায়নি উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ এবং রেজিস্ট্রারকেও। টানা তিন দিন ধরে চলমান আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

একপর্যায়ে দুপুরের দিকে বিভিন্ন অনুষদের ডিনরা সঙ্গে প্রশাসনিক ভবনের সামনেই সমস্যা সমাধানে আলোচনায় বসেন। এরই প্রেক্ষিতে ডিনদের মধ্যস্থতায় বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় বসে নিপীড়নবিরোধী মঞ্চের আন্দোলনকারীরা।

অছাত্রদের তালিকা তৈরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কী আলোচনা হয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পারভীন জলি বলেন, উপাচার্য বলেছেন অছাত্রদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। ১৮ তারিখের পরে তিনি আমাদের হাতে তালিকা হস্তান্তর করবেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন বলে জানিয়েছেন। যদি ১৮ তারিখের মধ্যে আমাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না করেন তাহলে আমরা আমাদের কর্মসূচি পরবর্তীতে পুনরায় অনির্দিষ্টকাল পর্যন্ত অব্যাহত রাখবো।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিপীড়নবিরোধী মঞ্চের আহ্বায়ক অধ্যাপক রায়হান রাইন, ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রববানী, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামছুল আলম, নিপীড়নবিরোধী মঞ্চের সদস্য-সচিব মাহফুজুল ইসলাম মেঘ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ প্রমুখ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

১২ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

১৪ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

১৪ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

১৫ ঘণ্টা আগে