প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে উত্তরা ইউনিভার্সিটিতে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর গ্রন্থাগার হলো শিক্ষার মেরুদণ্ড। তাই দেশ, জাতি, সমাজ ও শিক্ষাকে এগিয়ে নিতে হলে গ্রন্থাগার ব্যবহারের কোনো বিকল্প নেই।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী।
জাতীয় গ্রন্থাগার দিবসের এই আয়োজনে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, আইটি ডিরেক্টর মো. এহসানুল হক, এইচআর ডিরেক্টর খন্দকার সাইফুল ইসলাম, জয়েন্ট লাইব্রেরিয়ান (লাইব্রেরিয়ান ইনচার্জ) নুর আহমদ, ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজ-উল হকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মাচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ওই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, দার্শনিক, চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
৪ ঘণ্টা আগে
ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
৫ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
৬ ঘণ্টা আগে
দশ বছর আগে ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী শারমিনকে পুড়িয়ে হত্যার দায়ে দুলাল হোসেন ওরফে দুলুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে