প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে। এখন ফলাফলের অপেক্ষায় ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। সবার আগ্রহের কেন্দ্রে কবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে?
পরীক্ষার্থী-অভিভাবকরা অধীর আগ্রহে থাকলেও এখনো ফলাফল প্রকাশের আনুষ্ঠানিক দিনক্ষণ ঠিক করতে পারেনি ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। উল্টো উত্তরপত্র (খাতা) মূল্যায়নে এবার দেরি হচ্ছে বলে জানিয়েছেন খোদ বোর্ড কর্মকর্তরা।
তারপরও নির্ধারিত সময়ের (পরীক্ষা শেষের ৬০ দিন) মধ্যে ফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
তিনি বলেন, ‘পরীক্ষকরা উত্তরপত্র (খাতা) মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। খুব অল্পসংখ্যক খাতা এসেছে। এখনো অনেক খাতা মূল্যায়ন বাকি। উত্তরপত্র মূল্যায়নে এবার কিছুটা বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা তৎপর আছি। সব খাতা মূল্যায়ন শেষে সেগুলো হাতে পেলে সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়াসহ আনুষঙ্গিক কাজ করা হবে। এরপর ফল প্রকাশ করা হবে।’
কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে—এমন প্রশ্নে ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘নিয়ম অনুযায়ী—পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে। তার আগে আমরা সম্ভাব্য দিন ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। মন্ত্রণালয় অনুমোদন দিলে তারিখ ঠিক হবে। সেজন্য সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা সম্ভব নয়।’
গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। গত ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। এরপর থেকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়।

বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৫ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
১৭ ঘণ্টা আগে