সমালোচনার মুখে ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজ সোমবার তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ক্যাম্পাসে বহিরাগতদের ‘কান ধরে ওঠবোস’ করানোর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটেই সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিবির প্যানেল থেকে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকেই ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে কাজ করছিলেন বলে দাবি করেন সর্বমিত্র চাকমা। তবে তার সাম্প্রতিক শাস্তিমূলক পদক্ষেপ শিক্ষার্থীদের একাংশের মধ্যেও ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

ফেসবুক পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, শিক্ষার্থীদের বড় প্রত্যাশা নিয়েই তিনি নির্বাচিত হয়েছিলেন। শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ করতে প্রশাসনের কাছে বিভিন্ন সংস্কারমূলক প্রস্তাব দেন তিনি। এসবের মধ্যে নিবন্ধিত রিকশা চালু, যানবাহন নিয়ন্ত্রণ এবং কেন্দ্রীয় খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।

তিনি বলেন, সিসি ক্যামেরার অভাবে সেন্ট্রাল ফিল্ড এলাকায় নারী শিক্ষার্থীদের হয়রানি, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই, এমনকি সাইকেল চুরির ঘটনাও নিয়মিত ঘটছিল। ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ভাঙা দেয়াল সংস্কারের প্রস্তাব প্রশাসন গ্রহণ না করায় বহিরাগতদের প্রবেশ ঠেকানো কঠিন হয়ে পড়ে।

বিতর্কিত শাস্তির বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে সর্বমিত্র চাকমা লেখেন, গত মাসে ক্যাম্পাসে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কঠোর হতে বাধ্য হন। তবে ‘কান ধরে ওঠবোস’ করানোর পদ্ধতিটি ভুল ছিল বলে স্বীকার করেন তিনি।

আইন নিজের হাতে তুলে নেওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতি ও ধারাবাহিক সমালোচনা তার ব্যক্তিগত ও মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে বলেও পোস্টে উল্লেখ করেন সর্বমিত্র চাকমা। তিনি জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপ নয়, বরং কার্যকরভাবে কাজ করার পরিবেশ ও সক্ষমতা হারিয়ে ফেলায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বমিত্র চাকমার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মিরাজের নিখোঁজকে জুলাই অভ্যুত্থানের পর প্রথম ‘গুম’ দাবি, কোস্টগার্ডের অস্বীকার

সোমবার (২৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে মিরাজের পরিবার, এইচআরএসএস ও ব্লাস্টের যৌথ এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। তবে যে বাহিনীর বিরুদ্ধে মিরাজকে ‘গুম’ করার অভিযোগ উঠেছে, সেই কোস্টগার্ড এক বিবৃতিতে দিয়ে তাকে আটক, হেফাজতে নেওয়া বা গুম করার অভিযোগ অস্বীকার করেছে।

৭ ঘণ্টা আগে

সালমান শাহ হত্যা: অভিনেতা ডনকে ৭ দিনের রিমান্ডে চেয়েছে সিআইডি

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম জানান, ঢাকা মহানগর হাকিম জুয়েল রানা আসামির উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

৮ ঘণ্টা আগে

৭ জানুয়ারি নয়, ১৪ মার্চ থেকে শুরু এসএসসি পরীক্ষা

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

১১ ঘণ্টা আগে

১৬ জনকে ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ

নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১১ ঘণ্টা আগে