ভিসি-প্রক্টরের পদত্যাগের দাবিতে ভিসি অফিসের সামনে ছাত্রদলের অবস্থান

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যাকান্ডের বিচার, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উপাচার্য অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাবি ছাত্রদল।

সোমবার (২৬ মে) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্যকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হত্যা করা হয়েছে। আজ ১৩ দিন পার হয়ে গেলো, অথচ সাম্য হত্যার বিচারে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর এর কোনও সদুত্তর দিতে পারেননি। আজ আমরা শুধু সাম্য হত্যার বিচার চেয়ে নয়, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ চাইছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখ যোদ্ধা। সাম্যর মতো একজন জুলাই যোদ্ধার জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ এই ভিসি-প্রক্টর। যে ভিসি-প্রক্টর জুলাই যোদ্ধা এবং ক্যাম্পাসের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর জীবনের নিরাপত্তা দিতে পারেনি আমরা তাদের পদত্যাগ চাই।

প্রসঙ্গত, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য ছিলেন ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। ১৩ মে দিবাগত রাতে দুর্বৃত্তদের আক্রমণে তিনি নির্মমভাবে নিহত হন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট (এনআই অ্যাক্ট), ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা চেক ডিজঅনার সংক্রান্ত এক ক্রিমিনাল আপিল নিষ্পত্তি করে বিচারপতি মো. বশির উল্লাহ একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

৫ ঘণ্টা আগে

মৌখিক নম্বর বাড়লে নিয়োগে ‘দলীয়করণের’ সুযোগ তৈরি হবে—নোবিপ্রবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

৬ ঘণ্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

১৭ ঘণ্টা আগে

একদিনে ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭১— বছরের সর্বোচ্চ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।

১৭ ঘণ্টা আগে
Advertisement