ঢাকা কলেজের হল থেকে বিপুল দেশীয় অস্ত্র জব্দ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্র জব্দ করেছে শিক্ষার্থীরা। অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা, হকিস্টিক, স্ট্যাম্প, লাঠি, পাইপ, রড, হেলমেট ও মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের আটটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়।

সরেজমিনে দেখা যায়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, শহিদ ফরহাদ ও ইন্টারন্যাশনাল ইত্যাদি হলে এ অভিযান চালানো হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক রাকিব হোসেন বলেন, যেহেতু আগামী ২০ তারিখ থেকে আমাদের হলগুলোতে সিট বরাদ্দ দেবে, তাই আমরা হলগুলো ক্লিন করার চেষ্টা করছি।

আরেক সমন্বয়ক মুইনুল ইসলাম বলেন, আজকে সাধারণ শিক্ষার্থী ও হল সুপারদের নিয়ে হলগুলোতে অভিযান চালানো হয়। এতে বিপুল আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, গাজা, হকিস্টিক ইত্যাদি পেয়েছি। তিনি আরও বলেন, আমরা যখন সকালে এখানে আসি, তখন দেখি প্রত্যেকটা হল আগে থেকে খোলা। কারা হল খুলেছে তার দায়ভার হল প্রশাসনকে নিতে হবে।

রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজকে সাধারণ শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্রলীগের নেতাদের রুমগুলোতে অভিযান চালিয়েছে। আমাদের হলগুলোতে সাধারণ ছাত্ররা কখনো বুক ফুলিয়ে কথা বলতে পারতো না। তাদের বাক স্বাধীনতা বা গণতন্ত্র চর্চা কোনোটি ছিল না।

দক্ষিণ হল সুপার আনোয়ারুল হক বলেন, আমরা বার বার বলেছি হলগুলোতে অভিযানের ব্যবস্থা করেন। কিন্তু কখনো কোনো অভিযান করা হয়নি। যেসব শিক্ষক অতীতে ছাত্রলীগ করে আসছেন, বা মন্ত্রী বা এমপিদের যেসব আত্মীয় স্বজন ছিলেন, তাদের ছত্রছায়ায় এসব করার সুযোগ পেয়েছে।

তিনি আরও বলেন, আমি বার বার বলেছি আমি হল সুপারের দায়িত্বে থাকবো না। কিন্তু তারা বলে এখানে কোনো হল সুপারই আসতে চায় না

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৯ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৯ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১০ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১০ ঘণ্টা আগে