৩ দাবিতে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাবিতে মশাল মিছিল হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

ধর্ষকের বিচার নিশ্চিত করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষণবিরোধী মিছিলে হামলার পর পুলিশেরই বামপন্থি ছাত্রনেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে বাম ছাত্র সংগঠনগুলো।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মিছিল শুরু হয়। নীলক্ষেত মোড় পর্যন্ত গিয়ে মিছিলটি হলপাড়া হয়ে রাজু ভাস্কর্য ও শামসুন্নাহার হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

এ দিন ইফতারের পর থেকেই মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন বামপন্থি ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। তারা প্রথমে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

Moshal-Michil-At-DU-03-Photo-13-03-2025

মশাল মিছিলে সন্ত্রাসবিরোধী আন্দোলনে নিহত মঈন হোসেন রাজুকেও স্মরণ করা হয়। ছবি: রাজনীতি ডটকম

এ সময় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, পুলিশ দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই মশালের আগুন আমাদের বুকের আগুন।

রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি প্রথমে নীলক্ষেত মোড় পর্যন্ত যায়। সেখান থেকে মিছিলটি হলপাড়া হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে ফের রাজু ভাস্কর্যের সামনে দিয়ে শামসুন্নাহার হল পর্যন্ত যায়। সেখান থেকে ডাস ক্যাফেটেরিয়ার সামনে মিছিলটি শেষ হয়।

যে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মশাল মিছিলের সূচনা, সেই রাজু ভাস্কর্য যার স্মরণে তৈরি সেই মঈন হোসেন রাজুর এ দিন ছিল ৩৩তম মৃত্যুবার্ষিকী। ১৯৯২ সালের এই দিনে সন্ত্রাসবিরোধী মিছিলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা রাজু। এ দিন সন্ধ্যায় মশাল মিছিলে তাকেও স্মরণ করে ছাত্র ইউনিয়ন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বাক্‌স্বাধীনতা যেন শালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী

সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্‌স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্‌স্বাধীনতা যেন বাক্‌শালীনতার সীমা লঙ্ঘন না করে।’

১৪ ঘণ্টা আগে

ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: বিরোধীদলীয় নেতা

তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা

১৪ ঘণ্টা আগে

ত্রয়োদশের ৩য় অধিবেশন সমাপ্ত, পাস হলো ৬ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।

১৫ ঘণ্টা আগে

গুরুত্বপূর্ণ ১০ মন্ত্রণালয়ের অডিট আপত্তি পর্যালোচনা করবে সরকারি হিসাব কমিটি

বৈঠকে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতি দমনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কীভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রতি মাসে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির অন্তত দুটি বৈঠক নিয়মিতভাবে আয়োজনের

১৫ ঘণ্টা আগে
Advertisement