উবারের ফাঁদে কুবি শিক্ষককে অপহরণ করে লাখ টাকা লুট

কুমিল্লা প্রতিনিধি
আবদুর রাজ্জাক সোহেল। ছবি: সংগৃহীত

কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অপহরণের শিকার হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল। দুর্বৃত্তরা তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে নগদ টাকা, ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ থেকে প্রায় এক লাখ টাকা লুট করে পরে ছেড়ে দেয়।

গত বুধবার (৪ মার্চ) কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষক কুমিল্লা সদর দক্ষিণ থানায় চারজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।

শিক্ষক সোহেল জানান, বুধবার দুপুরে জরুরি কাজে সহকর্মীর ব্যক্তিগত গাড়িতে করে তিনি কোটবাড়ি এলাকায় যান। পরে ঢাকা যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। এ সময় একটি প্রাইভেটকার এসে তার সামনে থামে।

গাড়িতে থাকা একজন জানতে চান, তিনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার থেকে গাড়ি ডেকেছেন কি না। তিনি উবার ডাকেননি জানালেও ওই ব্যক্তি অ্যাপে তার ছবি দেখাচ্ছে বলে দাবি করেন। বিষয়টি যাচাই করতে গেলে গাড়িতে থাকা আরও তিনজন তাকে জোর করে গাড়ির ভেতরে তুলে নেয়।

এ সময় দুর্বৃত্তরা তার বুকে ও মাথায় আঘাত করে বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে দাউদকান্দি এলাকায় নিয়ে গিয়ে আবিদ মার্কেটের পাশে একটি ইসলামী ব্যাংকের এটিএম বুথে নেওয়া হয়। সেখানে চার ধাপে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ছাড়া তার মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা ও বিকাশ থেকে ২ হাজার ৫০০ টাকা নিয়ে মোট ৯৭ হাজার ৫০০ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী শিক্ষক আরও জানান, দুর্বৃত্তরা তার মোবাইল ফোনের সিম খুলে ফোনটি ফরম্যাট করে দেয় এবং পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। গাড়ির ভেতরে থাকা চারজন তাকে এসিড নিক্ষেপ ও চেতনানাশক প্রয়োগের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা হুমকি দেয়— পেছনে ফিরে তাকালে গুলি করা হবে।

আতঙ্কিত অবস্থায় ওই শিক্ষক থানায় গিয়ে মামলা দায়ের করেন। মামলা প্রসঙ্গে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষক চারজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে