ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত মাইক ব্যবহার করে উচ্চস্বরে গান-বাজনার প্রতিবাদে উপাচার্য বাসভবনের সামনে সাউন্ডবক্স এনে গান বাজিয়ে অভিনব প্রতিবাদ করেছেন টিএসসি-সংলগ্ন দুই নারী হলের শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার পর থেকে টিএসসি এলাকায় মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে।
শনিবার রাত ১০টার দিকে রোকেয়া হল এবং শামসুন নাহার হলের কতিপয় শিক্ষার্থী রিকশায় সাউন্ডবক্স ভাড়া করে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করেন। পরে তাদের সঙ্গে বিভিন্ন হলের শিক্ষার্থীদেরও যোগ দিতে দেখা যায়।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিনিয়ত টিএসসিসহ আশেপাশে গভীর রাত পর্যন্ত উচ্চ আওয়াজে নানা অনুষ্ঠান হয়। এতে পাশে থাকা দুইটি নারী হলে পড়াশোনা, ঘুমে ব্যাঘাতসহ বিভিন্ন শারীরিক-মানসিক সমস্যায় ভোগেন শিক্ষার্থীরা।
এর পরিপ্রেক্ষিতে প্রক্টরের অফিসের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর গান বাজনা নিষিদ্ধ করা হয়৷ এতে বলা হয়, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার বা মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সবাই একমত হয়েছেন। তবে ভোট শুরুর দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
১৯ ঘণ্টা আগে
কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
২০ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
২১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১ দিন আগে