গাজায় গণহত্যা

গাজায় গণহত্যার প্রতিবাদে জবিতে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি

ঢাবি প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকরা ‘নো ওয়ার্ক’ কর্মসূচি এবং শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জবি প্রশাসন। রোববার (৬ এপ্রিল) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির গৃহীত সব কর্মসূচির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাত্মতা ঘোষণা করছে।

শিক্ষক সমিতির ‘নো ওয়ার্ক’ কর্মসূচি

গাজায় মুসলমানদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে জানিয়ে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, গাজায় মুসলমানদের ওপর এ বর্বরোচিত হামলা সহ্য করা যায় না। আমরা গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে এ কর্মসূচি নিয়েছি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের এ উদ্যোগে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের

এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রোববার দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ম্যানেজমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, রসায়ন, ইসলামিক স্টাডিজ, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন বলেন, গাজায় যে গণহত্যা চলছে তাতে পুরো বিশ্ব নীরব দর্শক। বিশেষ করে মুসলিম দেশগুলোর অন্তত কোনো একটি পদক্ষেপ নেওয়া উচিত ছিল। একটি দেশের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে, অগণিত শিশু-নারী হত্যা করা হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। কিন্তু জাতিসংঘ কোনো পদক্ষেপ নিচ্ছে না। গাজাবাসীর জন্য একমাত্র আল্লাহই শেষ ভরসা। আমরা দূর থেকে দোয়া করে, যেকোনোভাবে প্রতিবাদ করে নিজেদের অবস্থান জানাচ্ছি। এ কারণে ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। পাশাপাশি গণহত্যার প্রতিবাদে সব কর্মসূচির সঙ্গে সংহতি জানাচ্ছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক বলেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একাত্মতা পোষণ করে ‘নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করছে। সেক্ষেত্রে ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থগিত মিটিং ও ক্লাস-পরীক্ষার পরবর্তী শিডিউল জানতে চাইলে তিনি বলেন, আজ সকাল ৯টা ও ১০টার দিকে মিটিং ছিল। সেগুলো স্থগিত করা হয়েছে। পরে আলোচনা করে মিটিংগুলো অনুষ্ঠিত হবে। আর এখন কোনো পরীক্ষা নেই। ক্লাসগুলো পরে বিভাগের শিক্ষকরা নিতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে এপিবিএন বিল পাস সংসদে

‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে বিলটি উত্থাপন করা হয়। এই বিলের মাধ্যমে এপিবিএনকে প্রথমবারের মতো ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

সংসদে প্রধানমন্ত্রীর আশ্বাস— গ্যাস-বিদ্যুতের সংকট কেটে যাবে

সংকট উত্তরণে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন আমরা আমদানিনির্ভর উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের গ্রাহক ছিলাম। বর্তমান সরকার সৌরবিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে আমরা কেবল গ্রাহক থাকব না, বরং সৌরবিদ্যুৎ উৎপাদক হব।’

৩ ঘণ্টা আগে

আত্মপ্রকাশ করল জুলাই জার্নালিস্ট ইউনিটি

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজেইউ আহ্বায়ক সাইফুর সাগর বলেন, অভ্যুত্থানের আড়াই বছরেও এমন সংগঠন হয়নি। এখন কেন হয়েছে? হয়েছে সময়ের প্রয়োজনে। জুলাইপন্থি সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

৩ ঘণ্টা আগে

আ.লীগ নেতারা স্থানীয় সরকার নির্বাচন করলে কী করবে বিএনপি— জানালেন প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতারা স্থানীয় নির্বাচনে এলে বিএনপির অবস্থান কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, এখানে তো আওয়ামী লীগ হিসেবে নির্বাচন করছে না। দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগই নেই।

৪ ঘণ্টা আগে
Advertisement