ঢাবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্রিয়াশীল বিভিন্ন ছাত্র সংগঠন। এসব কর্মসূচি থেকে দ্রুততম সময়ে এ হামলার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করা না হলে সরকারকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এ দিন সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা টিএসসি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে কলাভবন, মলচত্বর ঘুরে ফের টিএসসিতে ফিরে যায়।
মিছিলে ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ছাড়াও উপস্থিত ছিলেন ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থীরা।
মিছিল-পরবর্তী সমাবেশে ডাকসুতে ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, আমরা মরে যাইনি। আমরা বেঁচে আছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের সঙ্গে আছে। আমরা চুপ করে থাকব না, যতক্ষণ না পর্যন্ত এই হামলার সুষ্ঠ বিচার হবে।
সরকারের উদ্দেশে আবিদ বলেন, যাদের রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় এসেছেন, তাদের ওপর হামলা আপনি থামাতে পারেননি। এটাই আপনার ব্যর্থতা। দায়িত্ব পালন করতে না পারলে ব্যর্থতা স্বীকার করুন, ক্ষমতা ছাড়ুন।
ছাত্রদল ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, চবিতে হামলার দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করুন। না হলে মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুপ করে বসে থাকবে না।
ছাত্রদল ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আজকের পর থেকে দেশের কোথাও শিক্ষার্থীর রক্ত ঝরলে তার দায় সরকারকে নিতে হবে। দেড় দশকের সংগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদল খুনি হাসিনার পতন ঘটিয়েছে, হামলাকারীদের বিচার নিশ্চিত না করলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে এই সরকারের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।
এর আগে টিএসসিসি এলাকায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি, আগে বহুবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি। এ কারণেই বারবার শিক্ষার্থীদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা ঘটনাগুলো ঘটছে।
মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মো. শামশুদ্দৌজা নবাব বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় বিচার না হওয়ায় এসব ঘটনা প্রতি বছর পুনরাবৃত্তি হচ্ছে। বিচার না হলে অন্য বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটতে থাকবে।
এদিকে রাতে টিএসসি এলাকায় মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মিছিলটি টিএসসির আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
মিছিল-পরবর্তী সমাবেশে ছাত্র ফেডারেশনের নেতারা বলেন, চবি শিক্ষার্থীদের ওপর হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের দায়িত্বহীনতা স্পষ্ট। এখন এ হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনা না হলে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ সমাবেশ। ঢাবি ক্যাম্পাসে ক্রিয়াশীল অন্য ছাত্র সংগঠনগুলোও বিক্ষোভ করেছে এবং হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।
৭ ঘণ্টা আগে
আজ রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা সংক্রান্ত অনলাইন মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প
৮ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।’
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো পরিষদের আইনি ভিত্তি নেই, ফলে রাষ্ট্রপতি এমন অধিবেশন ডাকত
৯ ঘণ্টা আগে