শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২৬ জানুয়ারি। সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন। এতে বক্তা হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
সোমবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে গত ৪ জুলাই বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলকে সমাবর্তনের অনুমতি দেন রাষ্ট্রপতি। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন।
সমাবর্তন নিয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমাদের স্বপ্ন শিক্ষার্থীরা সফলভাবে ডিগ্রি নিয়ে তাদের কর্মক্ষেত্রে প্রবেশ করুক। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পাস করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ফলে আর জট থাকবে না। এরপর নিয়মিত সমাবর্তন অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে শিক্ষার্থীদের ই-সাইন সার্টিফিকেট দেওয়া হবে।
জানা যায়, ১৯৯১ সালে শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম শুরুর ৬ বছর পর ১৯৯৮ সালের ২৯ এপ্রিল প্রথম সমাবর্তন। এর ৯ বছর পর ২০০৭ সালের ৬ ডিসেম্বর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। সর্বশেষ দীর্ঘ ১৩ বছর পর ২০২০ সালের ৮ জানুয়ারি শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে ২০০১-০২ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেন। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ সমাবর্তনে সর্বশেষ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৫ ঘণ্টা আগে