বাইউস্টের উপাচার্য হলেন ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাবিবুল হক

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) এর নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক পিএসসি। গত ১৮ জানুয়ারি সকালে তিনি ‍বাইউস্টে যোগদান করেন এবং আজ রোববার আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন।

বাইউস্টের উপাচার্য হিসেবে যোগদানের পূর্বে ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে অধ্যাপনা করেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হকের জন্ম খুলনা জেলায়। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি (১৯৮৯) এবং এইচএসসি (১৯৯১) পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান লাভ করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৯৩ সালে ইঞ্জিনিয়ার কোরে কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং), স্নাতকোত্তর (এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্র হতে ইঞ্জিনিয়ার অফিসার্স ক্যাপ্টেন ক্যারিয়ার কোর্সে (Distinguished) সম্মান প্রাপ্ত হন। তিনি দেশ এবং বিদেশে বিভিন্ন প্রফেশনাল কোর্স সম্পন্ন করেন। ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল হক সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক এবং কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টিকার মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ সম্ভব: এনআইসিআরএইচ পরিচালক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন বলেছেন, সব ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব না হলেও জরায়ুমুখের ক্যান্সারের মতো কিছু ক্যান্সার, টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়।

৫ ঘণ্টা আগে

কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে গতকাল তাদের ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে এসব অঞ্চলে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

বিশ্বে সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় যুক্তরাষ্ট্রে। তবে বাংলাদেশও টর্নেডোপ্রবণ দেশগুলোর একটি। বিশ্বের অন্যতম প্রাণঘাতী টর্নেডোর ঘটনাও ঘটেছে বাংলাদেশে। ১৯৮৯ সালের ২৬ এপ্রিল মানিকগঞ্জ জেলার দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় এই ভয়াবহ টর্নেডো আঘাত হানে, যা ইতিহাসে অন্যতম ভয়াবহ টর্নেডো হিসেবে স্বীকৃত।

২১ ঘণ্টা আগে