প্রতিবেদক, রাজনীতি ডটকম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসছেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। তিনি জানান, একইসঙ্গে এসব শিক্ষকদের স্বাস্থ্য বিমার আওতাতেও আনা হবে।
বুধবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব। এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন।
সচিব বলেন, এখন শিক্ষকরা ১০ শতাংশ কন্ট্রিবিউট করেন। কিন্তু এটি যথেষ্ট নয়। সে জন্য আমরা তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় নিয়ে আসতে চাচ্ছি। যাদের চাকরি কমপক্ষে ১০ বছর বাকি আছে, তারাও এটার আওতায় আসতে পারবেন।
সচিব সিদ্দিক জোবায়ের আরও বলেন, যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি। একটি হলো— তিনি (শিক্ষক) অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে ৩০ শতাংশ নগদ পেয়ে যাবেন। কারণ, অবসরের পর অনেকের অনেক কাজের পরিকল্পনা থাকে।
সচিব বলেন, আমাদের চাওয়া, প্রতিমাসে তারা যে পেনশন পাবেন সেটা যেন কোনোভাবেই ৪০ হাজার টাকার কম না হয়। তার যদি কমপক্ষে ১৫ বছর পেনশন লাইফ থাকে, তাহলে ১৫ বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনোভাবে কম যেন না হয়। এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া।
দ্বিতীয় সুবিধার কথা তুলে ধরে সিদ্দিক জোবায়ের বলেন, এ ছাড়া আমরা অতিরিক্ত হিসাবে যে জিনিসটা দিচ্ছি,
সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা। কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন। সে জন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৫ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
১৬ ঘণ্টা আগে
নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
১৭ ঘণ্টা আগে