জবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা হবে ৫ ইউনিটে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এবারের ভর্তি পরীক্ষা হবে পাঁচটি ইউনিটে। তবে এবার সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জবির রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/সমমান ও ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯টা পর্যন্ত জবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।

এবার পাঁচটি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ই ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে সকাল ১১টা ৩০টা পর্যন্ত, বিকেল ২টা ৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিকেল ৫টা থেকে বিকেল ৬টা ৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

ইউনিট-ডি সামাজিক বিজ্ঞান অনুষদ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০টা থেকে সকাল ১০টা ৩০টা পর্যন্ত দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বিকেল ৩টা ৩০টা থেকে বিকেল ৪টা ৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

ইউনিট-বি কলা অনুষদ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত, বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট-এ বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিকেল ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হবে।

ইউনিট-সি বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা ৩০টা থেকে সকাল ১০টা ৩০টা পর্যন্ত, দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বিকেল ৩টা ৩০টা থেকে বিকেল ৪টা ৩০টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীকে অনলাইনে আবেদনপূরণ সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে ১শ টাকা দিতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাই করা প্রথম থেকে ৪০,০০০তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে। যেসব আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদের ৭শ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের Admit Card ডাউনলোড করতে হবে।

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ফি এবং জমা দেওয়ার পদ্ধতি জবির ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৯ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১০ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement