ড. মোজাহারুল ইসলাম স্মরণে বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ‍্যাপক ড. মো. মোজাহারুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মারক বক্তৃতা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ওয়াকিল আহমদ।

‘স্বদেশ ভাবনার বিকাশে আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাইমন জাকারিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. মো. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নান।

ড. ওয়াকিল আহমদ তাঁর বক্তব‍্যে বলেন, ড. মোজাহারুল ইসলামের নিষ্ঠা, একাগ্রতা ও দেশপ্রেম আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়। তিনি বিদেশে অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি স্বদেশের মাটির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে তাঁর স্ত্রীর নামে ‘শার্লী ইসলাম লাইব্রেরি’ প্রতিষ্ঠায় তিনি প্রায় এক কোটি টাকা অনুদান দেন এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন।

স্মারক বক্তা ড. সাইমন জাকারিয়া তার বক্তৃতায় বলেন, আমাদের লোকসংগীতে দেশপ্রেম জাগ্রত করার অসংখ্য গান রয়েছে। একইভাবে লোকসাহিত্যেও স্বদেশ ভাবনার গুরুত্বপূর্ণ লেখনী সংরক্ষিত রয়েছে। বলা যায়, স্বদেশ ভাবনায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। তাঁর বক্তৃতার ফাঁকে দেশাত্মবোধক চর্যাপদের গান পরিবেশন করেন লোকসংগীতশিল্পী সাধিকা সৃজনী তানিয়া।

ড. মোজাহারুল ইসলাম ও শার্লী ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। তাদের মধ‍্যে রয়েছে; ইসরাত জাহান আনিসা করিমুন্নেছা মডেল স্কুল, ফুলতলা, খুলনা, মোঃ সাইদুল ইসলাম হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, ফাতেমা ফারহানা খান এ সবুর মহিলা ফাজিল মডেল মাদ্রাসা, খুলনা, নিশাত সুলতানা লাবিবা – হাজী আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, জাকিয়া সুলতানা রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, জাহিদুল ইসলাম – খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা, মুজগুন্নি, খুলনা, মো. আল আমিন বি.কে. ইউনিয়ন ইনস্টিটিউশন, খুলনা, রাতুল হোসেন, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।

সভার শুরুতে কুরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ রহমাতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট আব্দুল হোসেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. মোঃ মোজাহারুল ইসলামের ১৬তম মৃত্যুবার্ষিকী ছিল চলতি বছরের ৩ এপ্রিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১২ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৬ ঘণ্টা আগে