আন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজের ৮ দফা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযুক্ত করাসহ আট দফা দাবি জানিয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সমাজ। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মাদ শাহরীয়ার আলম ও সদস্যসচিব নুরুল্লাহ মাহমুদ।

সংবাদ সম্মেলনে আরো যেসব দাবি জানানো হয়েছে, রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধানে ধারণ করতে হবে।

কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো ধারা সংবিধানে থাকবে না। কেউ ধর্ম অবমাননা করলে ও নবি মুহাম্মাদুর রসুলুল্লাহ (সা.) নিয়ে কটূক্তি করলে স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সংবিধানে অনুচ্ছেদ রেখে আলেম-ওলামাদের ফতুয়া প্রদানের অধিকার রাখতে হবে। মুসলিম কে বা কারা তার স্পষ্ট ব্যাখ্যা সংবিধানে রাখতে হবে। যেন কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি না করতে পারে।

সংবাদ সম্মেলনে মো. শাহরীয়ার আলম বলেন, ১৯৭২ সালে রচিত ও গৃহীত মুজিব বাদী সংবিধান একটি ধর্মদ্রোহী সংবিধান। সংবিধানের চারটি মূলনীতির মধ্যে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা দেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্মীয় চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

৬ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

৭ ঘণ্টা আগে

অপ্রতীম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতীম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

৮ ঘণ্টা আগে

তেজগাঁও কলেজের মসজিদে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে

রিমান্ড শুনানির সময় আদালতপাড়ায় লোডশেডিং থাকায় মোবাইল ফোনের আলো জ্বালিয়ে শুনানি করতে হয়। বিকেল সাড়ে ৩টার দিকে আসামিদের হাজতখানা থেকে বের করে এজলাসে নেওয়া হয়৷ বিকেল ৩টা ৪৭ মিনিটের দিকে বিচারক আরিফুর রহমান এজলাসে উঠলেও তখনো বিদ্যুৎ আসেনি। বিচারকের পাশে প্রসিকিউশন বিভাগের কয়েকজন মোবাইলের আলো জ্বালিয়ে রা

১ দিন আগে
Advertisement