রোজার ঈদের পর এসএসসি, ঈদুল আজহার পর এইচএসসি নেওয়ার প্রস্তুতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসএসসি পরীক্ষা। ফাইল ছবি

আগামী বছর ঈদুল ফিতরের ছুটির পর এসএসসি তথা মাধ্যমিক ও সমমান এবং ঈদুল আজহার ছুটির পর এইচএসসি তথা উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড। এর মধ্যে এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এবং ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাস করা সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে আগামী বছর।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে এসএসসি এবং জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বলেন, সামনের বছর মার্চ মাস জুড়ে রোজা থাকবে। ৩১ মার্চ অথবা ১ এপ্রিল ঈদুল ফিতর হতে পারে। রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে ঢাকা বোর্ডের এই পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা আমরা ঈদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি। সামনের বছর ঈদুল আজহা হতে পারে ৭ জুন। সেক্ষেত্রে ঈদের ছুটি শেষে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে।

বোর্ড কর্মকর্তারা বলছেন, সরকার এসএসসি ও এইচএসসি পরীক্ষার এই শিডিউল বাস্তবায়ন করতে চায়। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে এই সময়েই পরীক্ষা দুটি নেওয়া হবে।

এ বছর এসএসসি পরীক্ষা যথানিয়মে অনুষ্ঠিত হলেও এইচএসসি পরীক্ষা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। বন্যার পর ছাত্র-জনতার গণআন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শেষ পর্যন্ত ছয়টি বিষয়ে পরীক্ষাই হয়নি। পরে অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ও পরীক্ষা না হওয়া বিষয়গুলোতে এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ম্যাপিং করে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করা হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় গাজী নজরুলও গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।

২ ঘণ্টা আগে

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

৩ ঘণ্টা আগে

২য় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনায় প্রথম স্ত্রী গ্রেপ্তার, গ্রেপ্তার হবেন গাজী নজরুলও

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

৫ ঘণ্টা আগে

সাগরে সুস্পষ্ট হলো লঘুচাপ, ৬ এলাকায় ঝড়ের পূর্বাভাস

ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

৬ ঘণ্টা আগে
Advertisement