ডেস্ক, রাজনীতি ডটকম

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠা দিবস শনিবার (২ মার্চ) উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা দিবস উদযাপনের অংশ হিসেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনিকে মরণোত্তর সম্মাননা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে।
জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আর এ এম ওবায়দুল মোকতাদির চৌধুরী, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীকে সম্মাননা প্রদানের ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। বিভাগীয় ডিন ড. আবদুল জলিল, ড. সেলিম আহমেদ ও অধ্যাপক ড. কামরুজ্জামান।
অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সব অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি পদকপ্রাপ্তদের মেডেল প্রদানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। প্রতিষ্ঠা দিবসের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আই ক্যাম্প, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিরকুটের ব্যবস্থায় ব্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে