রাজশাহী ব্যুরো

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে রাজশাহীতে শ্রেণিকক্ষে দেখা মিলেছে সাপ (ইন্ডিয়ান পাইথন)। আজ বুধবার সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে বিশাল আকৃতির এই সাপের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারনই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর পানিতে সাপটি ভেসে এসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। তবে শ্রেণিকক্ষে সাপের দেখা মেলায় কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, দীর্ঘ ছুটি শেষে বুধবার সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। ফলে সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর শ্রেণিকক্ষগুলোর দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে নিজ নিজ আসনে বসে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও তাদের আসনে বসার পর হঠাৎ কেউ একজন সাপ দেখতে পায়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
সাপ ও সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান বলেন, সাপটির ছবি দেখে বিরল ইন্ডিয়ান রক পাইথন মনে হচ্ছে। সাপটি মেরে ফেলা হলেও আমাদের গবেষণার কাজে লাগবে। তাই আমরা ওই বিদ্যালয়ে যাচ্ছি। সাপটি হাতে পেলে তার পরিচিতি নিশ্চিত হতে পারবো।
তিনি আরও বলেন, বিরল প্রজাতির হওয়ায় ইন্ডিয়ান রক পাইথন সাধারণত দেখা যায় না। তবে এটি বাগমারায় কীভাবে আসলো সেটি বলা যাচ্ছে না।
বিদ্যালয়ে সাপের দেখা মেলায় রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সাপ বিষয়ে সতর্ক থাকতে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের বলা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকার পর বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে একটি হত্যা ও দুটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৫ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৫ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৬ ঘণ্টা আগে