রাবির কোটা আন্দোলনকারীদের ২ দিনের জনসংযোগের ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগঠকরা আগামী দুইদিন শুক্র ও শনিবার (১২ ও ১৩ জুলাই) জনসংযোগের মাধ্যমে সাংগঠনিক শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন । বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান তারা।

সংবাদ সম্মেলনে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন, রাবির অন্যতম সমন্বয়ক আশিকুল্লাহ মুহিব বলেন, আমরা ঢাকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আগামী ছুটির দুইদিন জনসংযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই দুইদিন আমাদের সাংগঠনিক শক্তি বাড়িয়ে সারা দেশের সঙ্গে সমন্বয় করে দেশের সব প্রতিষ্ঠান একই দিনে একই ধরনের কর্মসূচি রাখবো। আজ ও আগামী দুইদিন নিবন্ধন পরীক্ষায় আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে যাতে ব্যাঘাত না ঘটে, কেউ যেন আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।

পরবর্তী কর্মসূচির বিষয়ে আরেক সমন্বয়ক রেজওয়ান গাজি মহারাজ বলেন, আমরা আমাদের আন্দোলনকে শক্তিশালী করতে আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের বর্ষভিত্তিক ক্লাস প্রতিনিধি ও হল প্রতিনিধি ঘোষণা করবো। সামাজিক সংগঠনগুলোর সঙ্গে বসে আন্দোলনকে আরও শক্তিশালী করার বিষয় ভেবে পরবর্তী কর্মসূচি দেব।

আরেক সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, নির্বাহী বিভাগ থেকে সদুত্তর না আসা পর্যন্ত এবং যতদিন পর্যন্ত নতুন একটা পরিপত্র জারি করা হচ্ছে, ততদিন পর্যন্ত সারা দেশের সঙ্গে সমন্বয় করে আন্দোলন চলবে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে, আমাদের আন্দোলন থামছে না, আমাদের আন্দোলন চলবেই।

সংবাদ সম্মেলনে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন, রাবির সমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরাসহ রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

১৪ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

১৫ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

১৫ ঘণ্টা আগে