সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করেছেন ওই কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ। সোমবার বিকেল ৩টার দিকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
গুলিতে আহত শিক্ষার্থী তমাল মেডিকেল কলেজটির হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
অভিযুক্ত ডা. রায়হান শরীফ কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক। আহত আরাফাত আমিন তমাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আমিরুল হোসেন বলেন, আমি ঢাকায় আছি। ওই শিক্ষক মাঝে মধ্যেই অস্ত্র প্রদর্শন করে ক্যাম্পাসে আসেন। যতটুকু জেনেছি, আজ তিনি অসময়ে তার ক্লাস নিতে চাইলে শিক্ষার্থীরা অপারগতা জানান। এই নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই শিক্ষক তমালের পায়ে গুলি করেন।
অধ্যক্ষ বলেন, এখন ওই শিক্ষার্থী শঙ্কামুক্ত আছেন এবং মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল বলেন, পরিস্থিতি একটু উত্তপ্ত রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ওই শিক্ষার্থীর ডান পাশের থাইয়ে (পায়ের উপরের অংশ) গুলিটি লেগেছে। তবে ওই শিক্ষার্থীর পকেটে মোবাইল থাকায় তিনি গুরুতর আহত হননি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন। আমরা অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে হেফাজতে নেব।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৭ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৭ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৯ ঘণ্টা আগে