চাকসুতে ৬০ শতাংশ ভোট, চলছে গণনা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে একত্রে শুরু হয়েছে কার্যক্রম।

গণনার সুবিধার্থে মেশিনে গণনা করা হচ্ছে ভোট। এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শুরু হয় ভোটগ্রহণ।

শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। দিনভর বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয় ভোট গ্রহণ। যদিও ভোট সার্বিকভাবে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। সব মিলিয়ে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।

এদিকে, ভোটগণনা শেষ করে বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ভোটের ফলাফল ঘোষণা হবে।

এর আগে সকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আইসিটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান ভোট গণনা সম্পূর্ণ শেষ করে ফলাফল প্রকাশ করতে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

৯ ঘণ্টা আগে

ওবায়দুল কাদেরের সেই ‘ভালো হয়ে যাও মাসুদ’ এখন ঢাকার বিআরটিএ কার্যালয়ে

একসময় তৎকালীন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি মন্তব্যে দেশজুড়ে পরিচিতি পেয়েছিলেন বিআরটিএ কর্মকর্তা মো. মাসুদ আলম। ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’—মন্ত্রীর সেই বহুল আলোচিত সংলাপের মাসুদ এবার চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি হয়েছেন।

১০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক চাপ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান কঠিন: শামা ওবায়েদ

এক দশক ধরে চলা রোহিঙ্গা সংকট আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আঞ্চলিক জটিলতার কারণে আন্তর্জাতিক চাপ ছাড়া এ সংকটের সমাধান কঠিন হয়ে পড়বে।

১৩ ঘণ্টা আগে

রাজধানীর আইসিসিবিতে ‘সুপারসেল কারবাজার’ চালু

প্রতি শুক্রবার আইসিসিবি প্রাঙ্গণে বসবে ‘সুপারসেল কারবাজার’। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে কার্যক্রম। সেখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি দেখার পাশাপাশি পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের জন্য।

১৩ ঘণ্টা আগে
Advertisement