আদালত সিদ্ধান্ত দিলে আমাদের মেনে নিতে হবে : বুয়েট উপাচার্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুয়েট উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আদালতের ওপরে কিছু নেই৷ আদালত যদি সিদ্ধান্ত দেয় আমাদের সেটি মেনে নিতে হবে। আবার আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি যেটি আদালতে গেলে আর টেকে না। তবে সিন্ডিকেট বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হবে।

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে উপাচার্যের কার্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধে করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা প্রজ্ঞাপন স্থগিত করে হাইকোর্টের দেওয়া নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন। তিনি

আরো বলেন, এখনও রায়ের কপি পাননি। পেলে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু হ আইইবি’র বেশ কয়েকজন সদস্য বুয়েটে উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা সবাই বুয়েটের সাবেক শিক্ষার্থী৷

বুয়েট উপাচার্য বলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটির নেতারা এসেছিলেন। বুয়েটের প্রাক্তন ছাত্ররাও ছিলেন। তারা বুয়েট সম্পর্কে সবসময় ওয়াকিবহাল। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। বিশেষ করে প্রকৌশলীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন৷ তাদের কথা হলো বুয়েট থেকে পাস করে যেন শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করেন, মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ থাকেন এবং এখান থেকে পাস করে জন্য দেশের বাইরে চলে না যান৷

উপাচার্য বলেন, উনারা চাচ্ছেন শিক্ষার্থীরা শুধু পড়ালেখা শিখবে না৷ মুক্ত চিন্তা করবে, সাহিত্য শিখবে, রাজনীতি শিখবে, দেশের প্রতি যাদের করণীয় কিছু সম্পর্কে তারা জানবে৷ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেভাবেই হবে যে দেশে থেকে দেশের জন্য কাজ করে যাওয়া৷ না হলে সে কিন্তু চিন্তা করবে যে আমি দেশকে চিনি না শুধু বুয়েট ক্যাম্পাস কেই চিনি। ওনারা বলতে চাচ্ছেন এই বিষয়ে একটা পরিকল্পনা করা দরকার৷ যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মুক্ত চিন্তার রাজনীতিও করতে পারে৷ আমরা এসব বিষয়ে আমাদের শিক্ষক, ছাত্র একাডেমিক কাউন্সিল এবং সিনডিকেট সভায় আলোচনা করবো।

উপাচার্য বলেন, একটি প্রেক্ষাপটে ২০১৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে না। এই সিদ্ধান্ত থেকে যদি সরে আসতে হয় তাহলে শিক্ষক-ছাত্র সবাইকে বসে কিন্তু চিন্তা করতে হবে৷ উনারা বলেছেন এ বিষয়ে উনারা সহায়তা করবেন৷ তবে কীভাবে করবো সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে আজ ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে বুয়েটে ছাত্ররাজনীতিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। একইসঙ্গে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সোমবার (১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঘরের চালে সৌরবিদ্যুৎ করেন, সব সরকারের ওপর চাপাবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

১৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে।

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশের বিচার বিভাগ সব থেকে স্বাধীন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন বলেই ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতারা গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।

১৬ ঘণ্টা আগে

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

১৭ ঘণ্টা আগে