প্রতিষ্ঠান বন্ধ করে বিনা ছুটিতে বিদেশে অধ্যক্ষ, শোকজ

যশোর অফিস
যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বিনা ছুটিতে বিদেশে যাওয়ায় যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ৩ কর্মদিবসের মধ্যে তাঁকে জবাব দাখিলের নির্দেশ দিলে অধ্যক্ষ ডা. হাফিজুর ২৯ জানুয়ারি শোকজের জবাব দেন।

অভিযোগ উঠেছে, শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশে গমন এবং কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব না দিয়ে প্রতিষ্ঠান ১৭ দিনের ছুটি ঘোষণা করেন অধ্যক্ষ। নিজের উচ্চতর ডিগ্রির জন্য তিনি এ কাণ্ড ঘটান। দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম শেষ হওয়া নিয়ে শঙ্কা এবং ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এক শিক্ষক বলেন, উচ্চতর ডিগ্রির জন্য অধ্যক্ষ বিদেশে যাবেন ভালো কথা, কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে যেতে পারতেন। সামনে পরীক্ষা ও নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। শিক্ষা কার্যক্রম শেষ করতে সমস্যা হবে।

জানা গেছে, যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য তিনি এই বিশ্ববিদ্যালয়ের এমএসসি ব্যাচের পরীক্ষার্থী। পরীক্ষা এবং ক্লাসে যোগদান করার জন্য তিনি ৫ জানুয়ারি মালয়েশিয়ায় রওনা হন। এর আগে শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশ গমন এবং কলেজের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দিয়ে ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি বিধিবহির্ভূতভাবে নোটিশের মাধ্যমে শীতকালীন ছুটি ঘোষণা করেন। ক্লাস ও পরীক্ষার এমন সময়ে হঠাৎ করে কলেজ ছুটি দেওয়াতে একাডেমিক কর্মসূচি বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

শিক্ষা অধিদপ্তর থেকে বিনা ছুটিতে বিদেশ গমন এবং কলেজের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব না দিয়ে এই ছুটি ঘোষণা করাতে অধ্যক্ষকে শোকজ করেছেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। ২১ জানুয়ারি জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিধিবহির্ভূতভাবে নোটিশের মাধ্যমে শীতকালীন ছুটি ঘোষণা করে কলেজের কার্যক্রম বন্ধ রেখেছেন অধ্যক্ষ। বিধিবহির্ভূত ছুটি ঘোষণা-সংক্রান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা নেই। এমনকি গভর্নিং বডিও এ বিষয়ে অবগত নয়। বিধিবহির্ভূত শীতকালীন ছুটি ঘোষণা করার বিষয়টি চাকরি বিধি ও শৃঙ্খলা পরিপন্থী। এমতাবস্থায় এ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না পত্র প্রাপ্তির তিন দিনের মধ্যে তার কারণ দর্শনোর জন্য বলা হয়েছে।’

এই বিষয়ে যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান বলেন, ‌‘উচ্চতর ডিগ্রির জন্য আমি পাঁচ জানুয়ারি মালয়েশিয়াতে গেছিলাম। এর জন্য ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করেছিলাম। এখন তেমন ক্লাস বা কোনো পরীক্ষা নেই। তাই শীতকালীন ছুটি ঘোষণা করেছিলাম। পাঠদান না থাকলেও কলেজের কার্যক্রম চালু ছিল।;

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শোকজ করেছিল। আমি ২৮ জানুয়ারি শোকজের চিঠি পেয়েছিলাম। শোকজের জবাব দিয়েছি ২৯ জানুয়ারি। এই ছুটিতে প্রতিষ্ঠানে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা বলেন, ‘বুধবার জেলা প্রশাসকের হেল্পডেক্সে অধ্যক্ষ তার শোকজের জবাবের চিঠি পাঠিয়েছেন।

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘অধ্যক্ষ শোকজ করা হয়েছে। আমার কাছে এখনো শোকজের জবাবের চিঠি আসেনি। শোকজের জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

২০ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

২১ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

২১ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১ দিন আগে