প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ আবারও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে দেশের প্রতিটি রাজপথে, রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে এ ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচি জনদুর্ভোগ নয়, অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। আমাদেরকে পথচারীরা বলেছেন, তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
ঘোষণায় তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে চাকরিতে কোটা সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এজন্য সংসদে আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। সরকার চাইলে এখনই এই সংকটের সমাধান করতে পারে।
ব্লকেড কর্মসূচির আওতায় ঢাকা, বরিশাল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। এতে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকতে পারে।
বুধবার বেলা সাড়ে ১১টায় শাহবাগসহ সারাদেশে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর প্রায় সব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ শেষে শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। সন্ধ্যায় নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৪ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৪ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৫ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৫ ঘণ্টা আগে