প্রতিবেদক, রাজনীতি ডটকম

গাজীপুরে ডেঙ্গু ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন ১১৭ জন। এদিকে গতকাল সোমবার রাতে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী আল আমিন (২৩) ডেঙ্গু আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
জানা যায়, নগরীর ডুয়েট সংলগ্ন ভুরুলিয়া এবং টঙ্গীতে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশী। মঙ্গলবার বিকেল পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ এবং টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। ভর্তিকৃতদের মধ্যে ১২জন শিশুও রয়েছে।
তাজউদ্দীন আহমদ হাসপাতাল সূত্র জানায়, আল আমিন একটি মেসে থাকতেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনদিন ধরে মেসেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে সোমবার রাত ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে থাকে। রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
ডুয়েট চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক আজগর আলী খান জানান, বেশ কিছুদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগ ধরা পড়েছে। প্রায় প্রতিদিনই দুই থেকে তিনজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই সুস্থ হয়ে উঠেছেন। এই প্রথম একজন শিক্ষার্থী মারা গেলেন।
গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক শেখ ফরিদ বলেন, আল আমিনকে সোমবার গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তিনি মারা যান। গাজীপুরে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার হাসপাতালে ৩৯ জন ভর্তি আছেন।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
৬ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
৭ ঘণ্টা আগে