ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহবায়ক ও এটিএম আবদুল বারী ড্যানীকে সদস্য সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়। এই প্রেক্ষাপটে সংগঠনটির জীবন সদস্যরা গত ৩০ আগস্ট বিকেলে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এ কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়। কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়।

অন্য সদস্যরা হলেন-

সৈয়দ আমিনুর রহমান মাইকেল

এ বি এম মোশাররফ হোসেন

আবদুস সাত্তার মিয়াজী

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম),

এ এইচ এম শফিকুজ্জামান

অধ্যাপক মো. মোরশেদ হাসান খান

অধ্যাপক রুবায়েত ফেরদৌস

আব্দুল্লাহ আল কাফি (রতন)

আব্দুল খালেক

মেজবাহ উদ্দিন আলী

শিরীন সুলতানা

নিলোফার চৌধুরী মনি

সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ

গাজী কামরুল ইসলাম সজল

মো. মোস্তাফিজুর রহমান

মো. সেলিমুজ্জামান সেলিম

মো. আলী হোসাইন ফকির

রেজাউল করীম মল্লিক

মো. আশরাফুল হক মুকুল

মাহফুজা রহমান চৌধুরী বাবলী

মোহাম্মাদ নিজামুল কবীর

মো. ইলিয়াস উদ্দিন খান

মোহাম্মাদ হাতেম

আবু রেজা মো. ইয়াহিয়া

ড. কামাল উদ্দিন জসীম

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

মুনশী শামস উদ্দিন লিটন

মো. বায়েজীদ বোস্তামী (অফিস)

রশিদ আহমেদ (মামুন)

মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু

গোপাল চন্দ্র দেবনাথ ও

মোহাম্মাদ সাইফুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১১ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৩ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৪ ঘণ্টা আগে
Advertisement