প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত-মারামারি নতুন কিছু নয়। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছে, কিন্তু থামেনি সংষর্ঘ। শেষ পর্যন্ত এ সংঘাতের অবসান ঘটাতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা করেছেন ‘শান্তিচুক্তি’!
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম মিলনায়তনে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে তারা মৌখিক এই ‘শান্তিচুক্তি’ করেন।
রাজধানীর এ দুই কলেজেরই আরেক প্রতিবেশী সিটি কলেজের শিক্ষার্থীরা অবশ্য এ সময় উপস্থিত হননি। তাদের দাবি, অন্য কলেজের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই।
‘শান্তি চুক্তি’র সময় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোবাচ্ছের হোসেন ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হকসহ দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শান্তিচুক্তির সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা অঙ্গীকার করেন, তারা আর ভবিষ্যতে নিজেদের মধ্যে কোনো সংঘর্ষে জড়াবেন না।
এর আগে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা ঘিরে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এ রকম সংঘর্ষের দিনে বিশেষ করে নিউমার্কেট-সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যানজটসহ ব্যাপক জনভোগান্তি হয়।
এমন পরিস্থিতির কারণেই নিউমার্কেট থানার ওসি মাহফুজুল হক এই ‘শান্তিচুক্তি’র উদ্যোগ নেন। তাতে দুই কলেজের শিক্ষার্থীরা যোগ দিলেও সিটি কলেজের শিক্ষার্থীরা যোগ না দেওয়ায় কিছুটা হতাশ ওসি মাহফুজুল হক। তিনি বলেন, ‘আশা করি, ভবিষ্যতে এ ধরনের শান্তি উদ্যোগে তারাও যোগ দেবে।’

কক্সনের অভিযোগ, এআই তৈরির ক্ষেত্রে ওপেনএআই ও অ্যানথ্রপিক— কোনো প্রতিষ্ঠানই যথেষ্ট দায়িত্বশীলভাবে কাজ করছে না। তার ভাষ্য, প্রতিষ্ঠানগুলো এমন এক ধরনের এআই তৈরির প্রতিযোগিতায় নেমেছে, যা নিজেই নিজেকে উন্নত করতে পারবে।
২১ ঘণ্টা আগে
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১ দিন আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১ দিন আগে