ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন হয়রানি, নিপীড়ন, বুলিং ও র্যাগিং প্রতিরোধে গঠিত দুটি পৃথক কমিটি এখন থেকে সক্রিয়ভাবে কাজ করবে এবং প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল ও হোস্টেলে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত এ দুই কমিটির মাধ্যমে ক্যাম্পাসজুড়ে সচেতনতা ও জবাবদিহিতা জোরদার করা হচ্ছে।
রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবিরকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ‘যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে তদন্ত কমিটি’ এবং আইন বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুদাকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে ‘অ্যান্টি বুলিং অ্যান্ড র্যাগিং কমিটি’।
প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রশাসন) অফিস থেকে ইতোমধ্যে সব অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল ও হোস্টেলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন এবং প্রক্টর বরাবর একটি নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল ও হোস্টেলে অভিযোগ বাক্স স্থাপন করে সাপ্তাহিক ভিত্তিতে প্রাপ্ত অভিযোগগুলো সংশ্লিষ্ট কমিটির আহ্বায়কের কাছে পাঠাতে হবে।
এ ছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে যৌন হয়রানি ও নিপীড়ন এবং বুলিং ও র্যাগিং প্রতিরোধে কর্মশালা আয়োজনের পরামর্শও দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে নিরাপদ ও সম্মানজনক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এসব পদক্ষেপের বাস্তবায়ন অব্যাহত থাকবে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের শনাক্ত করতে গত ১৮ আগস্ট চালু হয়েছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন’ তথা স্বয়ংক্রিয় জরিমানার ব্যবস্থা। রাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এই নজরদারির আওতায় আনা হয়েছে।
১২ ঘণ্টা আগে
২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।
১২ ঘণ্টা আগে
আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
১৫ ঘণ্টা আগে